Posts

Showing posts from July, 2021

মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দিরের কথা

Image
  সায়ন্তনী ঘোষ ভাগীরথীর পশ্চিমতীরে মুর্শিদাবাদ জেলার মধ্যে কিরীটেশ্বরী একটি পুরাতন স্থান।এই স্থানের প্রকৃত নাম "কিরীটকণা" । এই কিরীটেশ্বরী বর্তমানে পাশাপাশি অবস্থিত ডাহাপাড়া গ্ৰাম থেকে সাদ্ধক্রোশ পশ্চিমে অবস্থিত। পৌরাণিক ও তান্ত্রিক মতে কিরীটেশ্বরী বহু প্রাচীনকাল থেকে বিদ্যমান বলে উল্লেখ আছে।এই স্থানকে নিয়ে অনেক পৌরাণিক কাহিনীর উল্লেখ আছে, যেমন- দক্ষযঞ্জে সতী প্রাণ পরিত্যাগ করলে ভগবান বিষ্ণু তাঁর অঙ্গপ্রতঙ্গ খণ্ড খণ্ড করলে, সেই দেহের খণ্ড গুলি যে যে স্থানে পড়েছিল তার মধ্যে অন্যতম হল কি্রীটেশ্বরী । আরো এক কাহিনী যা প্রচলিত লোক মুখে শোনা যায় সেখানে নাকি এক সময় একরাতে গয়া নির্মানের কাজ চলছিল, কিন্ত ভোর হওয়ার পূর্বে বিঘ্ন ঘটার ফলে তা সম্পূর্ণ হয়ে ওঠেনি তারফলে ওই স্থানে অনেক ছোটো ছোটো ইটের ঢিবি লক্ষ্য করা যায়। যায় হক দেবির কিরীটপাত হওয়ায় কিরীটকণা মহাপীঠরূপে পূজিত হয়ে আসছেন। রাজা শশাঙ্ক যখন মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে রাজধানী স্থাপন করে ছিল তখনও তিনি এই কিরীটেশ্বরী মন্দির দেবির শক্তির উপাসনা করতেন তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়া সত্বেও হিন্দু ধর্মকে হেলা করেননি । এমন কি গু...