Posts

Showing posts from May, 2021

একটি মৃতপ্রায় নদীর আর্তনাদ

Image
  সঞ্চয়িতা সরকার যদি দেখি নদীর ইতিহাস, তার সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ  কালের ইতিহাসে অনেক মিলিয়েও গেছে, শুষ্ক করিয়া বক্ষ। অনেকেরই স্থান আছে ইতিহাসে, অনেকের বা নেই,  এদেরও আমরা ফিরে পাবো, সমীক্ষা করবো যেই। 'Memories of Moribound River', নাম দিয়েছি তাই,  যা বলি শোনো এখন, অন্য কথা নাই। বাংলা তো নদীমাতৃক দেশ, নদী তার জীবনের সব,  নদী যদি শুকিয়ে যায়, তবে হবেই কলরব। নদীর মাছ ছিল খাদ্য, যা শরীরে যোগাবে প্রোটিন, নদী পথে যাতায়াত, এটাই ছিল রুটিন। বসতি ছিল তাকে ঘিরেই, ছিল বাণিজ্য তথা,  আজ আমি বলছি এখন মুর্শিদাবাদের নদীর কথা। হারিয়ে গেছে অনেক নদী, অনেকের বা ঢেউ,  ইতিহাসে আঁকড়ে আছে, মৃত্যুর প্রহর গুনছে কেউ কেউ। মুর্শিদাবাদের প্রাচীন নদ, ভৈরব নাম তার একখান হয়েছে পূর্বেই লীন, জীর্ণ তার জলাধার। মহানন্দা ও পদ্মা যেথায় মিলিত হয়,  ঠিক তার বিপরীতে, পদ্মা থেকে উৎপত্তি, এমন কথা কয়। জেনেছি আমি পূর্বে এটি ছিল  লালগোলা থানার অন্তর্গত  পদ্মার মূলধারা যখন গঙ্গা ছিলনা, মহানন্দা এই এছাড়া প্রবাহিত হতো। পরবর্তীতে পদ্মা রাণী, আসেন ভৈরবেতে,  তবে পদ্মা এখন...