নবাবী রান্নাঘর থেকে - আজকের বিশেষ পদ - 'কুবুলি'

 

মুল লেখা -নাফিস উন নিসা নাসির (নবাব মনসুর আলি খাঁন ফেরাদুন জা'র বংশধর)
অনুবাদ-সহেলী চক্রবর্তী(সম্পাদিকা প্রত্নচিহ্ন ম্যাগাজিন ও ব্লগ) 




 উপকরণ -কামিনী ভোগ আতপ চাল,নতুন আলু(ছোট), মাংস (  খাসি),ছোলার ডাল,ডালডা ঘী,গরম মশলা,তেজপাতা,ডিম সেদ্ধ (ভাঙ্গা)                                 


 প্রণালী - একটা কড়াইতে ডালডা ঘী দিতে হবে। আলু ও মটরশুঁটি (চাল যতটা মটরশুঁটি ততটা)আলাদা আলাদা করে ভাজা হলো। সেদ্ধ ডিমকে একবার ভেজে নিতে হবে। এবার ছোলার ডাল (২০০গ্রাম),আধ কেজি মাংস, গরম মশলা, তেজপাতা, নুন দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ উপকরণটি ভালো করে পেস্ট করার পর, ডিমের সাদা অংশ দিতে হবে। এরপর মিশ্রণ টিকে ছোট ছোট কোফতার আকার দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তাতে আধঘন্টা ভেজানো কামিনী ভোগ চাল দিয়ে ৫মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর গরম জল দিতে হবে। এর সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে।  চাল হাফ সেদ্ধ হলে ভাজা মটরশুঁটি, ভাজা আলু তার ভিতর দিয়ে দিতে হবে। চাল, আলু পুরো সেদ্ধ হয়ে গেলে তাতে আগে ভেজে রাখা  কোফতা ও ডিম ভাজা ওপরে সাজিয়ে দিয়ে আরও ১০মিনিট হালকা দমে রাখতে হবে। এবার রেডি নবাবী কুবুলি আপনাদের জন্য।         

Comments

Popular posts from this blog

কৃষ্ণনগর রাজবাড়ির ইতিহাস

বঙ্গে বর্গি আক্রমণ ও ধ্বংসাত্মক ফলশ্রুতি

কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়ার ইতিহাস