উস্তাদ আবু দাউদ খাঁ স্মরণে


  লেখিকা- সুপর্ণা বিশ্বাস




বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার উচ্চাঙ্গ সঙ্গীত চর্চার ইতিহাসে যে নামটি প্রথমেই আসে তিনি হলেন উস্তাদ আবু দাউদ খাঁ|মুর্শিদাবাদ জেলায় সুরের চর্চার শুদ্ধতা রক্ষায় তাঁর অবদান অনস্বীকার্য|জেলার প্রান্তরে প্রান্তরে তাঁর শিক্ষার্থীরাই বর্তমানে প্রকৃত সুর চর্চার ইতিহাসটি বহন করে চলেছে|উস্তাদ কাদির বক্স ও হাবল ঠাকুরের কাছে তালিম শুরু হয় দাউদ খাঁ এর, এরপর এ. কানন, উস্তাদ সাগিরুদ্দিন খাঁ সাহেব ও পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ এর কাছে তালিম নেন তিনি|প্রচার বিমুখ এই মানুষটি এযুগের শিল্পীদের মধ্যে বিরলতম দৃষ্টান্ত স্থাপন করেগেছেন|তিনি চাইতেন না অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি|আত্ম প্রচার ও সমস্ত বাক্তিকেন্দ্রিকতার উর্দ্ধে উঠে সর্বস্ব দিয়ে সুরের সাধনাই করে গেছেন তিনি সারাজীবন ধরে|সমাজ-সংসার ও সঙ্গীত কে তিনি কখনো বিছিন্ন করে ভাবতেন না, তাই তাঁর বিবাহের পর অভিভাবক দের দিক থেকে তাঁকে বায়া-তবলা ছাড়তে বললে তিনি অত্যন্ত আঘাত পেয়েছিলেন|মৃত্যু শয্যায় হাসপাতালে তিনি রোগ যন্ত্রণার কথা নাবলে বলেছেন সঙ্গীতের কথা|ছাত্র-ছাত্রী দের প্রতি ছিল তাঁর অপরিসীম স্নেহ ও যত্ন|তাদের উপযুক্ত ভাবে তৈরী করাই ছিল তাঁর জীবনের একমাত্র ব্রত|খুব সহজেই তাঁর ছাত্র-ছাত্রীরা তাঁর পরিবারের একজন হয়ে উঠতো,একথা তাঁর সাহচর্যে যারা এসেছে তারা সকলেই জানেন|জাত-ধর্মের উর্দ্ধে উঠে সকলকে আপন করে নিতেন খুব সহজেই|তাই নিজের সন্তানদের ভিন্ন ধর্মে বিবাহ খুব সহজেই গ্রহণ করতে পেরেছিলেন তিনি|তিনি লঘু সঙ্গীত পছন্দ করতেননা, তাঁর ছাত্ররা কেউ লঘু সঙ্গীতের চর্চা করলে তিনি বিরক্ত হতেন|সুরের শুদ্ধতা রক্ষার প্রশ্নে তিনি ছিলেন খুবই স্পর্শকাতর|অনেকসময় পারিশ্রমিক ছাড়াই তিনি সুর শিক্ষা দিতেন,এমন শিক্ষক এই যুগে বিরল|এমন গুণী শিল্পীও দিন কাটিয়েছেন আর্থিক অনিশ্চয়তার মধ্যে|তিনি দুঃখ করে বলতেন "সঙ্গীত আজ মুক্ত বাজার অর্থনীতির পণ্য"|শিল্পীর এহেন মূল্যবোধ তাঁর উদার শিল্প সত্ত্বার পরিচয় বহন করে|এই কলুষিত সমাজ তাঁর মতো শিল্পীর পৃষ্ঠপোষকতা করেনি,করলে সমাজ-সংস্কৃতিই সমৃদ্ধ হতো|এই মহান শিল্পী ১৯৯৯এর ৫-ই জুন আমাদের সকলকে ছেড়ে চলে যান ঠিকই কিন্তু তিনি রয়ে যান তাঁর অগণিত ছাত্র-ছাত্রী ও অনুগামীদের মনের মনিকোঠায়|শিল্পীর মৃত্যু নেই, তাই তাঁর সুর সৃষ্টিতেই তিঁনি অমর|তাঁকে সমাধিস্থ করা হয় তাঁর জন্মস্থান ইসলামপুরের ছয়ঘড়িতে(মুর্শিদাবাদ)|তাঁর ছাত্র-ছাত্রী দের মধ্যে পণ্ডিত অরুন ভাদুড়ী,শ্রী গৌতম ভট্টাচাৰ্য,শ্রী অনিল কুমার সাহা,দিলীপ ঘোষ, নিবেদিতা চক্রবর্তী প্রমুখ উল্লেখযোগ্য|

Comments

  1. শ্বেতা ভৌমিক(বিশ্বাস) ভীষণ ভালো লাগল পড়ে। পড়তে পড়তে চোখের সামনে সেই দিন গুলো জীবন্ত ভেসে উঠছে। আমার সঙ্গীত শিক্ষার হাতে খড়ি হয়েছিল ওনার সুযোগ্য শিষ্য শ্রী দিলীপ কুমার ঘোষ মহাশয়ের (মিন্জিত) কাছে। তো সেই সুবাদেই আমার ওনার বাড়ির নীচের ঐ ছোট্ট ঘরটিতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল।আস্তে যেতে কখন ও কদাচিৎ ওনাকে দেখতে পাওয়ার ও সৌভাগ্য ঘটেছিল। কখন ও ওপরে উঠছেন বা নেমে বাইরে যাচ্ছেন।এইরকম সৌভাগ্য কজনের কপালেই বা জোটে?
    উনি শান্তিতে থাকুন,ভালো থাকুন।উনি আজো বেঁচে আছেন ওনার ছাত্র-ছাত্রীদের ও আপামর সঙ্গীতপ্রেমী দের
    মনের মণিকোঠায়।
    ������

    ReplyDelete
  2. গুরুজী, প্রণাম নেবেন।ওস্তাদজীকে দেখার ইচ্ছা আজ পূরণ হয়েছে।অসাধারণ গুণী মানুষ।ঈশ্বর তাকে স্বর্গ বাসি করুন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কৃষ্ণনগর রাজবাড়ির ইতিহাস

বঙ্গে বর্গি আক্রমণ ও ধ্বংসাত্মক ফলশ্রুতি

কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়ার ইতিহাস