প্রেম - সুধা নাকি গরল?

লাবণী হোসেন 

 


 

'ইশক' শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। কমবেশী সকলেরই জীবনে কোনো না কোনো সময়ে 'ইশক' এর আগমন ঘটেছে। ইশক এর মাধুর্য থেকে বাদ যাননি রাজা - মহারাজা, নবাব, সম্রাটরাও। তাদেরই জীবনের প্রেম - ভালোবাসা নিয়ে বইটি রচিত যা নিঃসন্দেহে পাঠককে আকর্ষন করবে যেমনটি আমাকে করেছে।
 আমরা রাজা - মহারাজা, নবাব, সম্রাট মানেই বুঝি আর জানি তাদের রাজ্য বিস্তারের গল্প, রাজায় রাজায় যুদ্ধ, তাদের ইতিহাসে অবদান। তাদের নিজ জীবন, মূলত প্রেম-জীবন নিয়ে আমাদের আগ্রহ থাকলেও আমরা সে বিষয়ে জানার খুব একটা সুযোগ পাইনা। মহাশয়া সহেলি চক্রবর্তী সেই না পাওয়াকে সম্ভবপর করে তুলেছেন তার এই  'দাস্তান-এ-ইশক' বইটির মাধ্যমে।
একজন রাজা - সম্রাট ও যে প্রেমের হাতছানি এড়িয়ে যেতে পারেননি; তারাও আর পাঁচটা সাধারণ মানুষের মতো এর সাগরে নিমজ্জিত হয়েছেন সেটাই এই বইটির পাতায় আছে। লেখিকাকে ধন্যবাদ এমন একটা সুন্দর প্রচেষ্টার জন্য। একটি উদাহরণ দি - ঔরঙ্গজেব, যাকে আমরা
একজন ক্রুর সম্রাট বলে জানি তিনিও কিন্তু প্রেমের বন্ধন থেকে দূরত্ব বজায় রাখতে ব্যার্থ হন। অর্থাৎ ঔরঙ্গজেব ও প্রেমে পড়েছিলেন।
বইটি আমার ভালো লেগেছে তবে আক্ষেপের একটা জায়গা হলো বাংলার কোনো প্রেমকাহিনীর কথা এখানে আমি পাইনি এবং শুরুতেই একটি বিদেশী প্রেমকাহিনী জায়গা পেয়েছে যেটা বাকি কাহিনীর মধ্যে বা শেষের দিকে থাকলে আমার মতে ভালো হতো। ধন্যবাদ 

 

 

লাবণী হোসেনের পড়াশোনা ইংরেজি সাহিত্য নিয়ে।তিনি নিজেও একজন লেখিকা ও পুস্তক পর্যালোচক।লেখিকা বই পড়তে ভালবাসেন।সেই সাথে তিনি আরও ভালবাসেন  মানব জীবনের বিভিন্ন দিক গুলি নিয়ে চর্চা করতে।এছাড়াও ফটোগ্রাফিতেও তার বেশ আগ্রহ রয়েছে।বাচিক শিল্পী হিসেবেও তিনি বেশ কিছু কাজ করেছেন।লেখিকার নিজস্ব ব্লগও রয়েছে। সেখানে তার ভাললাগা মন্দলাগা নিয়ে লিখে চলেছেন।

 

 

 

 

Comments

Post a Comment

Popular posts from this blog

কৃষ্ণনগর রাজবাড়ির ইতিহাস

বঙ্গে বর্গি আক্রমণ ও ধ্বংসাত্মক ফলশ্রুতি

কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়ার ইতিহাস