কিছু জানা ও কিছু অজানা নতুন আঙ্গিকে

  

লাবণী হোসেন 

 


 
একটা ভালো খাবারের সুঘ্রাণ যেভাবে রসনা তৃপ্তির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে ঠিক সেভাবেই সুব্রত বিশ্বাস মহাশয়ের 'নবাবী মুর্শিদাবাদের অন্দরে' বইটি ভ্রমণপিপাসু, জ্ঞানপিপাসু মানুষদের জানার আগ্রহকে এক ধাপ বাড়িয়ে দিতে পরোক্ষ ভূমিকার দাবি রাখে। বইটির বাইন্ডিং, পাতার গুণগত মান এগুলো যেমন প্রশংসনীয় তার থেকে অনেক বেশি মাত্রায় প্রশংসনীয় লেখকের লিখনশৈলী।

বইটিতে আমরা মুর্শিদাবাদের নবাবীয়ানার কিছু ঝলক দেখতে পাবো। দেখতে পাবো কিছু পরিচিত স্থান, পরিচিত অথচ নাম না জানা স্থান, তাদের সৃষ্টির পিছনের ইতিহাস।

বইটিতে উপরি পাওনা হলো প্রতিটি বিষয়ের উপর কবিতা। আজ্ঞে হ্যাঁ কবিতা। লেখক খুব সুন্দরভাবে একদিকে যেমন ইতিহাস তুলে ধরেছেন তেমনই অন্যদিকে কবিতার মাধ্যমে যেন তাদের না বলা কথাগুলো বলিয়ে নিয়েছেন।

সামগ্রিকভাবে বইটি আমার ভালো লেগেছে। এখানে বলে রাখা ভালো বইটিকে মুর্শিদাবাদ ভ্রমণের সম্পূর্ণ গাইড বলা না গেলেও মুর্শিদাবাদ ভ্রমণের ইচ্ছেকে বাড়িয়ে তোলার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করবে এ কথা বলা হলে সেটা বিন্দুমাত্র আতিশয্য করা হয় না।

নিজে মুর্শিদাবাদবাসী হলেও অনেক দ্রষ্টব্য স্থান সম্মন্ধে আমি ওয়াকিবহাল ছিলাম না, যেমন - ফুটি মসজিদ, বালাখানা ইত্যাদি। এই জায়গাগুলোকে পাঠকের সামনে তুলে ধরার জন্য লেখক মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ।

তবে লেখক যে ছবিগুলো ব্যবহার করেছেন সেগুলি সাদা কালোর বদলে রঙিন হলে পাঠক হিসেবে আমি আরো বেশি খুশি হতাম। ধন্যবাদ

 


 

 

লাবণী হোসেনের পড়াশোনা ইংরেজি সাহিত্য নিয়ে।তিনি নিজেও একজন লেখিকা ও পুস্তক পর্যালোচক।লেখিকা বই পড়তে ভালবাসেন।সেই সাথে তিনি আরও ভালবাসেন  মানব জীবনের বিভিন্ন দিক গুলি নিয়ে চর্চা করতে।এছাড়াও ফটোগ্রাফিতেও তার বেশ আগ্রহ রয়েছে।বাচিক শিল্পী হিসেবেও তিনি বেশ কিছু কাজ করেছেন।লেখিকার নিজস্ব ব্লগও রয়েছে। সেখানে তার ভাললাগা মন্দলাগা নিয়ে লিখে চলেছেন।

 

Comments

  1. Replies
    1. ৯৮৩১৫৪৩০৪৫ দিগন্ত প্রকাশনীর সাথে কথা বলুন

      Delete

Post a Comment

Popular posts from this blog

কৃষ্ণনগর রাজবাড়ির ইতিহাস

বঙ্গে বর্গি আক্রমণ ও ধ্বংসাত্মক ফলশ্রুতি

কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়ার ইতিহাস